ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
মাহফুজ আলম

আগামী সপ্তাহেই ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৫, ০৬:১২ পিএম

আগামী সপ্তাহেই ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে অঙ্গীকার নিয়ে তারা এসেছিলেন-বিচার শুরু করার, তা তারা করতে পেরেছেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় ঘোষণা করা হবে। এতে জুলাই শহীদদের পরিবারের দীর্ঘদিনের ক্ষত কিছুটা হলেও নিরাময় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, অনেকেরই বিচারকাজ ট্রাইব্যুনালে চলছে। ট্রাইব্যুনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে বা গুমের সঙ্গে জড়িত ছিলেন, সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। পরবর্তী সরকার এই বিচারপ্রক্রিয়া আরও এগিয়ে নেবে বলে তিনি জানান।

তিনি বলেন, সংস্কার কার্যক্রমে সরকার অনেক দূর এগিয়েছে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে ঐকমত্যে পৌঁছেছে-এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। এর মধ্য দিয়ে দেশ এক নতুন পর্বে প্রবেশ করেছে।

উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদ ও চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচিত সরকার যদি এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে-যেখানে থাকবে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার। আর ফিরে আসবে না গুম-খুনের ভয়।

ইএইচ

Link copied!