ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০২:২৬ পিএম

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত এসআই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান যে আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’-এর ট্রেনিং শেষে ২০১৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ নিতে এসে সেখানকার ডরমেটরিতে অবস্থান করছিলেন।

জেএইচআর

Link copied!