ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এবার ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৫৮ এএম

এবার ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলার রেশ কাটতে না কাটতেই এবার ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে ফার্মগেট এলাকায় ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা পত্রিকাটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে ভবনে হামলা চালান। এর কিছুক্ষণ আগেই কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলাকারীরা প্রথম আলো ও ডেইলি স্টার বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতবিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পর্যায়ক্রমে এই দুটি সংবাদপত্রের কার্যালয়ে হানা দেয়।

পরপর দুটি প্রধান সারির গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় রাজধানীর গণমাধ্যম পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ডেইলি স্টার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!