ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহবাগ এখন থেকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:৩৪ পিএম

শাহবাগ এখন থেকে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। 

শুক্রবার জুমার নামাজের পর থেকে হাজার হাজার ছাত্র-জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এই বিশাল সমাবেশ থেকে শাহবাগ মোড়ের নতুন নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি ঘোষণা দেন, “এখন থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির খুনিদের চূড়ান্ত বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।” 

এ সময় তিনি সকল ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছেন।

বিকেল গড়ানোর সাথে সাথে শাহবাগের জনসমুদ্র আরও বিশাল রূপ নেয়। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা এবং মুখে ছিল ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ এবং ‘ফ্যাসিবাদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’-এর মতো উত্তাল স্লোগান। শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত এই অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগকালে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকা এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই শাহাদাত বরণের খবরে দেশজুড়ে শোক ও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে।

ইএইচ

Link copied!