ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাবুবাজারের ১৪ তলা ভবনে আগুন 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:২৭ এএম

বাবুবাজারের ১৪ তলা ভবনে আগুন 

রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪ তলা ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ারের ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জেএইচআর

Link copied!