ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে এবার অস্ত্র মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৪০ পিএম

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে এবার অস্ত্র মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বিরুদ্ধে এবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

তদন্ত সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর এই মামলাটি নথিবদ্ধ করা হয়। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর একটি এলাকায় শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, হত্যাকাণ্ডের দিন ফয়সাল একটি কালো ব্যাগসহ আগারগাঁও এলাকায় তার বোনের বাসায় যান। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা দিয়ে ব্যাগটি নিচে ফেলে দেন তিনি। পরে তাঁর মা হাসি বেগম ব্যাগটি উদ্ধার করে পুনরায় ঘরে নিয়ে আসেন। গত ১৫ ডিসেম্বর র‍্যাব-২ ওই বাসায় অভিযান চালিয়ে ব্যাগটি থেকে দুটি ম্যাগাজিন ও ১১টি তাজা বুলেট উদ্ধার করে।

উল্লেখ্য, ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম ইতোমধ্যে আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে পলাতক এই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হাদি হত্যার মূল রহস্য উদ্ঘাটন এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস সন্ধানে কাজ করছে তদন্তকারী দল।

ইএইচ

Link copied!