ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০২:৫৪ পিএম

রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে, দৈনিক ডেইলি স্টারের বিপরীত পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মামুন ফরাজী (৩৩)। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন লাব্বাইক পরিবহনের বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দিলে অটোরিকশার দরজা ভেঙে যায় এবং চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দুপুর ১টা ৯ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এএন

Link copied!