ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢামেকের চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৬:১১ পিএম

ঢামেকের চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রয়োজনীয় ওষুধের পরামর্শ দেন। তবে সরকারি সরবরাহ না থাকায় ওষুধগুলো বাইরে থেকে কিনতে বলা হয়। এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী তাঁর বেশ কয়েকজন সহপাঠীকে নিয়ে এসে চিকিৎসকদের সাথে তর্কে জড়ান। ওষুধ বাইরে পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ তুলে তাঁরা চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ঘটনার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে জরুরি বিভাগের চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ ছিল।

জেএইচআর

Link copied!