ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ১২:৪৭ পিএম

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে জড়ো হয়ে ব্যানার প্রদর্শন ও সংক্ষিপ্ত মিছিল করে। পরে তারা দ্রুত একটি মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন ফারহান তানভীর নাসিফ (১৯–২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাস চালক রুবেল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল শেষে দ্রুত সরে যাওয়ার সময় আরেকটি যানবাহনের চালক ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। এতে দুইজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএন

Link copied!