ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

মে ১৮, ২০২৬, ০৩:১০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আগামী ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, অফিস ও ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে নির্ধারিত কিছু প্রশাসনিক সেবা সীমিত পরিসরে চালু থাকতে পারে।

ঈদের ছুটি শেষে আগামী ৭ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ করে দিতেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতিও শুরু হয়েছে।

জেএইচআর

Link copied!