ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডিএসসিসি প্রশাসক

দুই বছরের মধ্যে দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ১২:৩৭ পিএম

দুই বছরের মধ্যে দক্ষিণ সিটির সমস্যা সমাধান সম্ভব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, নাগরিকদের সহযোগিতা পাওয়া গেলে আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ সিটির বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

শুক্রবার রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সভায় আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

আবদুস সালাম আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের দিন দুপুর ১২টা থেকে শুরু করে আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে শহর দ্রুত পরিষ্কার রাখা সম্ভব হয়।

এম জি

Link copied!