ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০৬:৩৮ পিএম

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়।

অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা অংশ নিয়েছেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অভিযানে সহযোগিতা করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক নির্মূলে চলমান কার্যক্রমের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

অভিযান চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যেতে পারে।

এম জি

Link copied!