ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

উত্তর বাড্ডায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ১২:৪৮ পিএম

উত্তর বাড্ডায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় তানহা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর বাড্ডা থানা রোড এলাকার আবু বকর সিদ্দিক মসজিদ-সংলগ্ন কুদ্দুস মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত তানহার বাড়ি ভোলা জেলার চর নাজিমুদ্দিন গ্রামে। তিনি সালাউদ্দিনের মেয়ে। স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে উত্তর বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন। তার আগের সংসারের একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।

একই বাসার ভাড়াটিয়া মোস্তফা জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে ইয়াসিন ফরাজী কক্ষ থেকে বের হয়ে গেলে তানহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

কিছুক্ষণ পর কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় ইয়াসিনের সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তানহাকে ঝুলতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে তাকে অচেতন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এম জি

Link copied!