ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৬ উপ-পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২৬, ০৭:৩৯ এএম

ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৬ উপ-পুলিশ কমিশনার

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। নতুন দায়িত্ব অনুযায়ী তাদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। একই বিভাগের দায়িত্বে থাকা দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে কর্মরত মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে এবং ট্রাফিক-উত্তরা বিভাগের মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগে কর্মরত মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের পদায়ন ও বদলি করা হয়ে থাকে। নতুন দায়িত্বে কর্মকর্তারা নিজ নিজ বিভাগে শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

এএন

Link copied!