ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

৫৪ বছরেও মেলেনি সেতু, নৌকাই গ্রামবাসীর একমাত্র ভরসা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ৯, ২০২৬, ১০:৪৭ এএম

৫৪ বছরেও মেলেনি সেতু, নৌকাই গ্রামবাসীর একমাত্র ভরসা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অবহেলিত ক্ষমতাপুর। বুড্ডা তিতাস নদীর পাশ ঘেঁষে গ্রামটির অবস্থান। একদিকে তিতাস নদী, অপরদিকে শাপলা বিল। নদীর বাঁকে বাঁকে গ্রামটির অবস্থান। দেখতে ধনুকের মতো বাঁকা, নয়নাভিরাম ছবির মতো। শুষ্ক মৌসুমে সবুজ-শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে ভৌগোলিকভাবে গ্রামটি বছরের বেশিরভাগ সময় পানিবেষ্টিত থাকে। সারা বছর যোগাযোগে নৌকাই একমাত্র ভরসা। বর্তমানে গ্রামটিতে ২০০ পরিবার বসবাস করছে। তবে বাধ্য হয়ে গ্রাম ছাড়ছেন অনেকেই। দুর্গম যাতায়াত ব্যবস্থার ভোগান্তি থেকে বাঁচতে অনেকেই বসতি গড়েছেন নদীর দক্ষিণ পাড়ের বুড্ডা গ্রামে। গ্রামটিতে আগে অনেক পরিবার বসবাস করলেও যোগাযোগ ব্যবস্থা না থাকায় নানা প্রতিকূলতার কারণে দিন দিন পরিবারের সংখ্যা কমে আসছে।

শাপলা বিলসহ এই বিশাল হাওরের হাজার হাজার একর জমির ফসল পরিবহনে যুগ যুগ ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার কৃষকদের। কাঁধে করে, নৌকায় তুলে ঘরে আনতে হয় হাওরের ফসল। সেতু নির্মাণ হলে যুগ যুগ ধরে সীমাহীন ভোগান্তির অবসান হবে, হাসি ফুটবে কৃষকের মুখে। এ ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাময় বাঁকে প্রতিদিন ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের যাতায়াতের সুবিধাও হবে।

সরাইল উপজেলার একমাত্র বাণিজ্যিক তিতাস অ্যাগ্রো ফার্মের ড্রাগন বাগান নদীর দক্ষিণ পাড়ে। কাসিম খাঁর বাজার (বুড্ডাঘাট), মৎস্য আড়তসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে।

ক্ষমতাপুর গ্রামের বাসিন্দা সফিউল্লাহ মিয়া, ছান্দু মিয়া, আবদুল জলিল, আলেক শাহ ও অহিদ হোসেন জানান, প্রায় দেড়শ বছর আগে আমাদের পূর্বপুরুষরা শাহবাজপুর, মোড়াহাটি ও নিয়ামতউল্লাহপাড়া থেকে এসে মৎস্য আহরণ ও কৃষিকাজের সুবিধার্থে প্রথমে অস্থায়ীভাবে বাথানঘর, ধানের খলা এবং পরে স্থায়ী বসতি গড়েন। বর্তমানে গ্রামটিতে প্রায় ২০০ পরিবার বাস করেন। গ্রামে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষে অনেক শিক্ষার্থী দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। কৃষিপ্রধান গ্রাম হলেও মৎস্য খাত থেকেও উপার্জন হয়। প্রতিটি পরিবার বর্ষাকালে গড়ে দৈনিক ২-৩ হাজার টাকার মাছ বিক্রি করে। নৌকা আমাদের আয়ের উৎস। মাছ ও ধানে ভরা এই সবুজে ঘেরা সুখের স্বপ্ন ফেলে গ্রাম ছেড়ে যেতে মন চায় না।

বুড্ডা গ্রামের কৃষক আনিছ মৃধা, স্বপন দাস, শহীদ মিয়া, দুলাল বাহাদুর এবং কুচনী গ্রামের কৃষক শাহজাহান মিয়া, নারায়ণ দাস বলেন, নদীর ওপর একটি সেতুর অভাবে শাপলা বিলের ফসল আনতে আমাদের কষ্ট হয়।

এ বিষয়ে শাহবাজপুর ইউপি সদস্য আরিজ মিয়া বলেন, গ্রামটি ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ এবং যাতায়াতের সুবিধার জন্য তিতাস নদীর ওপর সেতু নির্মাণ জরুরি।

নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, নদী ও হাওরবেষ্টিত ক্ষমতাপুর গ্রামটি ভৌগোলিকভাবে সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। বিভিন্ন এলাকার কৃষকদের জমি রয়েছে শাপলা বিলে। চাষাবাদ ও ফসল ঘরে তোলার সুবিধার জন্য বুড্ডা তিতাস নদীর ওপর একটি সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি।

উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহিম বলেন, বুড্ডা-ক্ষমতাপুরের পাশ ঘেঁষা তিতাস নদীর ওপর সেতু নির্মাণের জন্য অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের আওতায় প্রস্তাবনা দাখিল করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এএন

Link copied!