ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

লম্বা ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১২:২৩ পিএম

লম্বা ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচ দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি টানা প্রায় ৯ দিনে পৌঁছাবে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সরকারি সাপ্তাহিক ছুটির কারণে ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। আবার গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭ ও ১৮ জুলাইও সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি সৃষ্টি হবে।

তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সময়ের একাডেমিক কার্যক্রম বা অন্যান্য শিক্ষা-সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এম জি

Link copied!