ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভালুকায় বন বিভাগের বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ৪, ২০২২, ০৩:২৭ পিএম

ভালুকায় বন বিভাগের বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের ধামশুর মৌজার আখালিয়া গ্রামে উদ্ধারকৃত ৩ একর বনভূমিতে (৪ জুলাই) সোমবার দুপুরে গর্জন ও ঔষধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন অভিযান ২০২২ এর উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দীন আহম্মেদ ধনু। 

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন অভিযান সফল করতে এ কর্মসূচি। তিনি প্রত্যেকের বাড়ীতে অন্তত ৫টি করে ফলজ ও বনজ বৃক্ষের চারা লাগানোর আহবান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ, ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দীন, উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশীদ খান, হবিরবাড়ী বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী, মেহেরাবাড়ী ক্যাম্প ইনচার্জ মোঃ সাফেরুজ্জামান, ফরেষ্টার কুদরতে খোদা, স্থানীয় ইউপি সদস্য সাহাবদ্দীন কুমার শাহীন সহ সকল বিটের বন কর্মচারী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!