ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঘোড়াঘাটে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

জুলাই ৭, ২০২২, ০৩:১১ পিএম

ঘোড়াঘাটে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে বাড়ির পাশে নদীর তীরে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের স্বীকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। সে নবম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টায় পৌরসভার পূবপাড়া-জোলাপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

একই দিন রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পৃথক দুটি জায়গা থেকে অভিযুক্ত ২ যুবককে গ্রপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন, ঘোড়াঘাট পৌরসভার জোলাপাড়া গ্রামের বিশু চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (২৫) এবং পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোরসালিন মিয়া (২২)।

ধর্ষণের স্বীকার ওই কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধায় ওই কিশোরী তার ১০ বছর বয়সী ফুফাতো বোনকে নিয়ে নদীর পাড়ে বাতাস খেতে গিয়েছিল। সেখানে তার আরেক কিশোর বন্ধুর সাথে দেখা হলে, তারা তিনজন সেখানে দাঁড়িয়ে গল্প করছিল।

এমন সময় গ্রেফতার আসামিরা সেখানে এসে উপস্থিত হয় এবং ওই কিশোরীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এর এক পর্যায়ে পাশে থাকা একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে।

এসময় ওই কিশোরীর সাথে থাকা তার ফুফাতো বোন ভয়ে চিৎকার করলে, পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসে এবং অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আসামিদেরকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের আদালতে এবং ভিকটিমকে ডিএনএ পরিক্ষার জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমরা ঘটনাস্থল থেকে ভিকটিমের পরিধান করা কাপড়সহ বেশ কিছু আলামত সংগ্রহ করেছি।

তিনি আরো বলেন, গ্রেপ্তার প্রধান আসামি স্বপন চন্দ্র দাসের বিরুদ্ধে পূর্বেরও বেশ কিছু মামলা চলমান রয়েছে।

 


আমারসংবাদ/টিএইচ
 

Link copied!