ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে ‍‍`জিনের বাদশা‍‍` আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২২, ০৭:৩২ পিএম

মিরসরাইয়ে ‍‍`জিনের বাদশা‍‍` আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে লাখ টাকা হাতিয়ে নিতে গিয়ে কথিত এক জীনের বাদশা জনতার হাতে আটক হয়েছেন। কথিত জীবনের বাদশার নাম রাকিব শেখ (২৪)। সে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের পুত্র।

শনিবার (২০ আগস্ট) রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকা থেকে তাকে আটক করে মিরসরাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা গেছে, গত ১০ আগস্ট মধ্যরাতে মায়ানী এলাকার প্রবাসী আনোয়ার হোসনের স্ত্রী নিলুফা ইয়াসমিনের ব্যক্তিগত মোবাইলে ফোন করে নিজেকে জীনের বাদশা দাবি করেন রাকিব শেখ। ফোনের আলাপচারীতায় সুকৌশলি বিশ্বাস অর্জন করে ৫১০০ টাকা হাদিয়া আদায় করা হয়। পরদিন পুনরায় ফোন করে স্বামী-সন্তান মারা যাওয়ার ভয় দেখিয়ে ও স্বর্ণের মুতি দেওয়ার কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবী করেন কথিত জীনের বাদশা। টাকার বিষয়ে কথা-বার্তার এক পর্যায়ে মহিলার সন্দেহ হলে আশপাশের লোকজনকে অবহিত করে এবং সকলে মিলে জীনের বাদশাকে আটকর করতে ফাঁদ পাতেন। এরপর শনিবার (২০ আগস্ট) স্বর্ণের মূর্তি দিতে এসে ও ১ লাখ টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়েন কথিত জীনের বাদশা।

মিরসরাই থানার উপ পরিদর্শক মো. খায়রুল বলেন, কথিত জীনের বাদশাকে আটক করে এলাকাবাসী আমাদের খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ও মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. শহীদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আমারসংবাদ/এসএম

Link copied!