ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফুলপুরে উদ্ধার হওয়া মরদেহটি মায়ের বলে দাবি মরিয়মের

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২২, ১১:২১ এএম

ফুলপুরে উদ্ধার হওয়া মরদেহটি মায়ের বলে দাবি মরিয়মের

মায়ের লাশের খোঁজে খুলনা থেকে ময়মনসিংহের ফুলপুরে এসেছেন মরিয়ম মান্নান। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মা রহিমা খাতুনের লাশের সন্ধানে ফুলপুর থানায় আসেন তিনি ও তার ই বোন মাহফুজা আক্তার ও আদুরী আক্তার।

গত ১০ সেপ্টেম্বর ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত বস্তাবন্দী রহিমা বেগমের লাশটি নিজের মায়ের বলে দাবি করেছেন খুলনার দৌলতপুর থানার উত্তর বণিকপাড়ার মহেশ্বরপাশা মহল্লার মৃত মান্নান হাওলাদারের ছোট মেয়ে মরিয়ম আক্তার।

মরিয়ম বলেন, ২৭ দিন যাবত আমার মা নিখোঁজ। আমরা প্রতিনিয়ত আমাদের মাকে খুঁজছি। গত ১০ সেপ্টেম্বর ফুলপুর থানায় একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে এখানে ছুটে আসি। 

লাশের ছবি, জব্দকৃত কাপড়-চোপড় ও সেলোয়ারের রং দেখে মরিয়ম বলে ছবিতে আমার মায়ের কপাল, হাত স্পষ্ট বোঝা গেছে। মায়ের শরীর চিনতে কোনো প্রমাণ লাগে না।তারপরও আমরা অফিসিয়াল সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা শুধু আমাদের মাকে চাই।

উল্লেখ্য যে, গত ২৭ শে আগস্ট রাত সাড়ে দশটার দিকে পানি আনতে বাসার নিচে যান রহিমা বেগম। পরে আর তাকে খুজে পায়নি তার পরিবার।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা উক্ত লাশের ডিএনএ প্রোফাইল ম্যাচ করাতে আগ্রহী। আমরা পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণে তৎপর আছি।

টিএইচ
 

Link copied!