ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রার্থীতা প্রত্যাহার ১২ জন, ভোটে লড়বেন ৬৮ প্রার্থী

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০২:৫৩ পিএম

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে আজ সোমবার । নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন ৭২ প্রার্থীর মধ্যে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন চারজন। আর ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন ৬৮ জন প্রার্থী।

আজ প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ.টি.এম পেয়ারুল ইসলাম ও নারায়ণ রক্ষিত। সংরক্ষিত সদস্য পদে ২২ ও সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, সদস্য পদে ৪৮ জন প্রার্থীর মধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আর চেয়ারম্যান পদে দুইজন ও সংরক্ষিত সদস্য পদে ২২ জন প্রার্থীর মধ্যে আজ (সোমবার) প্রতীক বরাদ্দ করা হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে এক প্রার্থীসহ ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন উত্তর জেলা কৃষক লীগ নেতা মো. ফয়েজুল ইসলাম। সংরক্ষিত ১নং ওয়ার্ডে দিলোয়ারা বেগম, ৩নং ওয়ার্ডে তিষণ ভট্টাচার্য ও ৪নং ওয়ার্ডে সুমী দে, সাধারণ সদস্য পদে আটজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তারা হলেন, ১ নম্বর ওয়ার্ডে মিহির কান্তি নাগ ও কালু কুমার দে। ৩নং ওয়ার্ডে মো. মাহফুজুর রহমান ও নাদিম শাহ আলমগীর। ৫নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিকী। ৮নং ওয়ার্ডে মো. আবুল মোকারম, মনসুর আহমদ ও মিজানুর রহমান।

সদস্য পদে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন চার প্রার্থী। তারা হলেন, চট্টগ্রাম-১ (মিরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) কাজী আবদুল ওহার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আবুল কাশেম চিশতী ও চট্টগ্রাম-১২ (আনোয়ারা ও চসিক) এসএম আলমগীর চৌধুরী।

সংরক্ষিত সদস্য পদে মাঠে আছেন ২২ জন। তারা হলেন, ১নং ওয়ার্ডে জাহান আরা নাজনীন, ইয়াসমিন আক্তার কাকলী, রওশন আরা বেগম, ইসমত আরা সুলতানা ও নার্গিস আকতার। ২নং ওয়ার্ডে দিলোয়ারা ইউসুফ, জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, এডভোকেট উম্মে হাবিবা।

৩ নং ওয়ার্ডে তাহমিনা আকতার চৌধুরী, জগদা চৌধুরী, মোস্তফা রাহিলা চৌধুরী। ৪নং ওয়ার্ডে মোছাম্মৎ দিলু আরা বেগম, দিলুয়ারা বেগম, রেহেনা বেগম (ফেরদৌস) চৌধুরী, সাদেজা বেগম, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া। ৫নং ওয়ার্ডে দিলোয়ারা বেগম, রুখসানা আকতার, শাহিদা আকতার জাহান, শিকু আরা বেগম, তসলিমা আকতার, সুরাইয়া খানম।

সাধারণ সদস্য পদে ৪৮ প্রার্থীর মধ্যে চারজন বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। আর ভোটের মাঠে লড়বেন ৪৪ জন। তারা হলেন, ২নং ওয়ার্ডে (সীতাকুণ্ড) আ ম ম দিলসাদ ও মো. শওকতুল আলম। ৩নং ওয়ার্ডে (সন্দ্বীপ) মো. নুরুন্নবী (ভুট্টো), মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাহেদ সরওয়ার শামীম, মো. আলাউদ্দিন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কামরুল হাসান (আলাল)। ৪নং ওয়ার্ডে (ফটিকছড়ি) মো. আমান উল্লা খান চৌধুরী ও আখতার উদ্দিন মাহমুদ। ৫নং ওয়ার্ডে (হাটহাজারী ও চসিক আংশিক) মো. আবু আলম, গোলাম মোস্তফা, জাফর আহমেদ, মোহাম্মদ আলমগীর, মো. নুরুল আবছার, এইচএম আলী আবরাহা, মো. মনজুর হোসেন চৌধুরী, মো. এজাহার মিয়া, মো. সেলিম উদ্দিন।

৮নং ওয়ার্ডে (বোয়ালখালী ও চসিক আংশিক) মোহাম্মদ ইউনুছ ও বোরহান উদ্দিন মো. এমরান। ৯নং ওয়ার্ডে (কর্ণফুলী ও চসিক আংশিক) ইসলাম আহমদ, অধ্যাপক মো. রাশেদুল হাসান। ১০নং ওয়ার্ডে (পটিয়া) মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবব্রত দাশ।

১১ নং ওয়ার্ডে (চন্দনাইশ) মো. শেখ টিপু চৌধুরী, আবু আহমেদ চৌধুরী। ১৩নং ওয়ার্ডে (বাঁশখালী) সাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী, কল্যাণ বড়ুয়া, মো. হামিদ উল্লাহ, মো. নুর হোছাইন, এম জিল্লুল করিম শরীফি, মোজাম্মেল হক সিকদার, মো. নুরুল মোস্তফা সিকদার, মোহাম্মদ আলমগীর করিব, মো. খালেকুজ্জামান। ১৪নং ওয়ার্ডে (সাতকানিয়া) মনির আহমদ, গোলাম ফেরদৌস, আবদুল আলিম। ১৫নং ওয়ার্ডে (লোহাগাড়া) আনোয়ার কামাল, মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী।

এআই

Link copied!