অক্টোবর ১৫, ২০২২, ০৫:২৭ পিএম
সারাদেশে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। `আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ`- প্রতিপাদ্যে বিশ্বের বিভ্ন্নি দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-
মাদারীপুর প্রতিনিধি: জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে মাদারীপুরে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন-শিমুল কুমার শাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),ওবায়দুল রহমান খান চেয়ারম্যান সদর উপজেলা, মো.মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাদারীপুর সদর। মোঃসোহাগ মিয়া, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলো। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করতে হবে। না হলে আমাদের লক্ষ পূরণ হবে না। কারণ আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানেটারি বিষয়ে কম জানেন। তাদের সতর্ক করাই আমাদের মূল লক্ষ্য।
পিরোজপুর প্রতিনিধি: বর্জ্যরে পরিশোধন, নিশ্চিত হবে টেকসই সেনিটেশন” এই স্লোগানে পিরোজপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে হাত ধোয়া প্রদর্শণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলিম গাজী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিরোজপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফারহানা ইসলাম। এসময় অন্যান্য উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, উন্নত স্যানিটেশন নিশ্চিত করার মাধ্যমে সুস্থ-সবল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। `হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই”, “বর্জের পরিশোধন, নিশ্চিত হবে টেকশই স্যানিটেশন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয় পরে হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা করা হয়। শনিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। পরে বর্ণাঢ্য র্যালী বের হয়, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনাসভা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার,অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা প্রমুখ।
এআই
