ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২২, ০৭:৩৬ পিএম

টাঙ্গাইলে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন

টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল ভর্তি একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে। এসময় কাভার্ডভ্যানটির ভেতরে থাকা বিভিন্ন গ্রাহকের প্রায় ৭০ শতাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  

জানা যায়, ঢাকার কেরানীগঞ্জ সুন্দরবন কার্যালয় থেকে শনিবার (১৫ অক্টোবর) রাতে কাভার্ডভ্যানটিতে গ্রাহকের বিভিন্ন মালামাল লোড করা হয়। এরপর  রোবরার সকাল ৭ টা ৪৯ মিনিটে প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখা কার্যালয়ের সামনে পৌঁছায়। এরপর সকাল ৮ টা ১০ মিনিটের দিকে মালামাল নামানোর জন্য গাড়িটির ঢালা খুলতেই কালো ধোয়া বের হয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের টাঙ্গাইল শাখার ম্যানেজার কামাল উদ্দিন জানান, ‘ঢাকার কেরানীগঞ্জ থেকে মালামাল ভর্তি গাড়িটি সকাল ৭টা ৪৯ মিনিটের দিকে টাঙ্গাইল কার্যালয়ের সামনে পৌঁছায়। এরপর ৮ টা ১০মিনিটের দিকে মালামাল নামানোর জন্য গাড়ির ঢালা খুলতেই কালো ধোয়া বেড়িয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় গাড়িতে থাকা টাঙ্গাইল সদরসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ মালামাল পুড়ে গেছে।’

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, ‘সকাল ৮টা ৫০ মিনিটে দিকে আমাদের খবর দেওয়া হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওভার হিটের কারণে এ আগুণের সূত্রপাত হয়েছে।

এসএম

Link copied!