নভেম্বর ১, ২০২২, ০৬:০৬ পিএম
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র্যালি, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিপ্তর র্যালি, আলোচনা, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা। স্বাগত বক্তভ্য দেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলেন। তিনি এ দেশকে খাদ্যে এবং প্রযুক্তিতে সয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০১৮ সালে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন তাতে যুবকদের জন্য একটা চ্যাপ্টার আছে। সেখানে ডিজিটাল বাংলাদেশের জন্য ফ্রিলান্সিংয়ের কথা আছে। তিনি আরো বলেন, আমাদের ১ ইঞ্চিও মাটি খালি রাখা যাবে না এবং ১ ঘণ্টার জন্যও নিজেকে অলস প্রমাণ করা যাবে না। কাজকে ফাঁকি দেয়া যাবে না।অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঞ্জের আলম মানিক, যুব উদ্যোক্তা আফসানা খাতুন, রিজিনা আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রমানিক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান খান, জেলা সহ যুব সংগঠন, উদ্যোক্তা সহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০জনের মধ্যে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র এবং ১৫ জনের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন স্কুল হলরুমে ফিরে একটি আলোচনা সভা করে। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্ত্মফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, সফল সংগঠক জোবেদা আক্তার যুথি, সাহেদুল ইসলাম প্রমুখ। পরে যুবকদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের সনদ, যুব সংগঠক ও সফল আত্মকর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক সহ যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: "প্রশিক্ষিত যুব- উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবীব), পৌর মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির মুকুল, এটিএম রবিউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূইয়া।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ ও চেক প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, প্রাণি সম্পদ কর্মকর্তা আঃ সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ কাইয়ুম, চেয়ারম্যান মীর খুর্শেদ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোাজহিদুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাংবাদিক মিজানুর রহমান, আলমগীর কবির প্রমুখ। পরে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ৪ জনের মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ ও বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে অংশগ্রহণ করা ৩০ যুবক যুবতীর মধ্যে সনদ ও সম্মানী ভাতা প্রদান করা হয়।
রাজবাড়ী প্রতিনিধি: জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র, সকল আত্মকর্মী ও সফল যুব সংগঠকের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব উন্নয়ন দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজবাড়ীর( আসন-১) সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। তিনি বলেন, যুব দিবস কে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় প্রাধান্য দিয়ে থাকেন। কারণ আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা নিজস্ব জমি থাকলে চাষাবাদ করতে পারে, খাস জমি চাষাবাদ করতে পারে, গাভী পালন করতে পারে। আমি নিজেও চাষাবাদ করি। আমার বাবা যখন বেঁচে ছিল তখন প্রায় ১০০ বিঘা জমি নিজেরা চাষ করতাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমূখ। এতে আরও বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গৌতম চন্দ্র দে, রাজবাড়ী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, প্রশিক্ষনার্থী রিমা আক্তার, গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।
ফুলবাড়ী প্রতিনিধি: প্রশিক্ষিত যুবক উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে র্যালি আলোচনা সভা যুবঋণ সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও অধিদপ্তরের আয়োজনে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা সহকারী কৃষি স¤প্রসারণ অফিসার মোহাম্মদ রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললীত মোহন রায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলীসহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ২ লাখ ৬০ হাজার টাকা যুবঋণ বিতরণ করা হয়। এছাড়াও সফল সংগঠক ও সফল যুবদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন সংস্থা যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছে।
থানচি (বান্দরবান) প্রতিনিধি: সারাদেশে ন্যায় বান্দরবান থানচিতে "প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্যের যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ ও সংগঠন নিবন্ধন সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা প্রতিনিধি, এসআই মফিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা প্রমুখ। এছাড়া বিভিন্ন রেজিস্ট্রিকৃত যুব সংগঠনের সদস্য সদস্যাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উপজেলায় রেজিস্ট্রিকৃত যুব সংগঠনের সার্টিফিকেট, যুব ঋণ গ্রহীতাদের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন-প্রত্যেক যুবকে প্রশিক্ষিত হতে হবে, একজন প্রশিক্ষিত যুব উন্নত জীবন যাপন করতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের যুবরা উন্নত জীবন যাপন করবে, তারাই দেশকে উন্নত রাষ্ট্রের পরিনত করবে।
নীলফামারী প্রতিনিধি: “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠানটির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর ডোমার। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ । সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম হাবীব মর্তুজা’র সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাসেম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ৩০ জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ৪জন যুবকের মাঝে ৫০ হাজার করে ২ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: কেন্দুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১.০০ ঘটিকায়` প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর -বাংলাদেশ` এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর, কেন্দুয়া এর আয়োজনে সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃশফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ২৮ -৩৫ বছর যাদের হয়েছে তারাই যুবক যুবতী। প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। যুবকরাই এ দেশের সম্পদ। তাদেরকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন,প্রশিক্ষণ প্রাপ্ত যুবক হিরন মিয়া,শুভ চৌধুরী, সাংবাদিক আবুল কাশেম আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি প্রমুখ। আরো উপস্থিত ছিলেন-শিক্ষক তপন চন্দ্র ভদ্র,সাংবাদিক আশরাফ গোলাপ, সাংবাদিক সুনিল রায়, সাংবাদিক রাফি, উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবীরসহ উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতিরা এবং ন্যাশনাল সার্ভিসের কর্মীগণ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ১৭ জন যুবক যুবতীদের মধ্যে ৮ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরন করা হয়।
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার (১লা নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস- চেয়ারম্যান খোদেজা বেগম, সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম, সফল উদ্যোক্তা শিমুল ব্যাপারী, সাদিয়া আফরিন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সফল উদ্যোক্তাদের মধ্যে সনদ পত্র বিতরণ ও ২ মাসব্যাপী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১লা নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল, বিশেষ অতিথি পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহনাজ পারভিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন আহমেদ, আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলাম। এছাড়া সফল উদ্যোক্তা ও সফল আত্মকর্মী বিধান কুমার গোস্বামী, আমিনা ইয়াসমিন শিরিন, ফরিদ মিয়া, মোজাম্মেল হক প্রমুখ। এরপূর্বে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে যুব দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থিত সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করেন। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব ঋণ ও সনদ পত্র প্রদান করেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল বলেন, উৎপাদন ও কর্মসংস্থানমুখী তথা প্রশিক্ষিত যুবকরাই আগামীর রোল মডেল। যুবকরাই তাদের ইচ্ছা শক্তি, শ্রম ও মেধা দিয়ে সফল আত্মকর্মী হিসেবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, উৎপাদনমুখী যুবকরা কখনও মাদকের সাথে জড়িত নয়। তাই সকল যুবকদেরকে আত্মকর্মী হয়ে উঠার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সোনার বাংলা বিনির্মাণে সহযোগিতা করার আহ্বান জানান।
গৌরীপুর প্রতিনিধি: "প্রশিক্ষিত যুব,উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ পতিপাদ্য কে সামনে রেখে ১ নভেম্বর মঙ্গলবার গৌরীপুর উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা চত্বর হতে একটি বণার্ঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এক আলোচনা সভা, সনদ ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, সাংবাদিক মো.হুমায়ুন কবির, উদ্দীপন সংগঠকের সভাপতি আন্জুমান আরা, ঋণ গৃহিতা মৎস্য চাষী শামীম আহাম্মেদ,সেলাই প্রশিক্ষক সুমি আক্তার প্রমুখ। পরে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরন করা হয়।
নাচোল প্রতিনিধি: "প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যুব উন্নয়ন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার নাচোল উপজেলা ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ঋণ, প্রশিক্ষণ সনদ, সংগঠন নিবন্ধন সনদ বিতরণ করা হয়। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণ্যঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও যুব উন্নয়নে সকল সদস্যবৃন্দ।
কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হল রুমে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব-র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমত উল্লাহ, কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় প্রমুখ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যা সেলিনা রশিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ উদ্যোক্তাগন।
ডামুড্যা(শরীয়তপুর) প্রতিনিধি: "প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ "এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে পালন রেলি,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন। বক্তব্যে রাখেন সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাগরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
রাউজান প্রতিনিধি : প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলায় জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার রাউজান উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় যুব দিবস অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন-রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ৩৩ জন যুবকের মাঝে ১৬ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয় এবং সফল যুব সংগঠনের ৮ জনকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
