ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে ইশরাকসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ৬, ২০২২, ১১:১৪ এএম

বরিশালে ইশরাকসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান আসামি করে দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল রাঢ়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইতোমধ্যে এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, সজল সরকার এবং জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে জানা গেছে, মাহিলাড়া বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদার জানান, শনিবার ভোরে হঠাৎ করে ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপির ক্যাডাররা নেমে বাজারের মর্ডান ক্লাব ও আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ মন্ত্রী আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে। হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজ, উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরও বেশ কয়েকজন আহত হয়।

এআই 

Link copied!