ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধামরাইয়ে কীটনাশকের কারখানায় আগুন নিয়ন্ত্রণে

আব্দুল কাদের, ধামরাই

আব্দুল কাদের, ধামরাই

নভেম্বর ১২, ২০২২, ১০:০৩ এএম

ধামরাইয়ে কীটনাশকের কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো নামে একটি কীটনাশক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় চার তলা ভবনের কারখানায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট খবর পেয়ে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহাতের খবর তাৎক্ষনিক পাওয়া যায়নি।

এই কারখানায় বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করা হতো বলে জানা গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মনির হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি এই ভবনের পাশেই থাকি। আগুন লেগেছিল ভোররাত ৪টারও আগে। প্রথমে দোতলায় আগুন লাগে। পরে কয়েকজন মিলে সেই আগুন নিভিয়ে ফেলে এবং কারখানার কেমিক্যাল সব বাইরে নিয়ে আসে। পরে তৃতীয় ও চতুর্থ তলায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।’

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন) নজমুজ্জামান বলেন, ‘৪টা ৪৫ মিনিটে আমরা আগুনের খবর পাই। খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আসার পর দেখে আগুনের তীব্রতা অনেক বেশি। পরে কল্যাণপুর থেকে আমরাসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আমরা ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’

এআই

Link copied!