ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোকন, সম্পাদক মীর মোস্তফা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২২, ১১:৪১ এএম

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোকন, সম্পাদক মীর মোস্তফা

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে আতাউল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মীর গোলাম মোস্তফা পুনর্নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার।

এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৬৭ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এমইউজের কার্যকরী কমিটির নয়টি পদের মধ্যে সভাপতি পদে আতাউল করিম খোকন ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা মানিক পেয়েছেন ১১ ভোট।

এদিকে ৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মীর গোলাম মোস্তফা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন পেয়েছেন ২৬ ভোট। এ ছাড়াও সহসভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ ৫১ ভোট এবং সহসাধারণ সম্পাদক পদে এমএ আজিজ এবং সুলতান মাহমুদ কনিক দুজনই সমান ৩৩ ভোট পেলে লটারির মাধ্যমে সুলতান মাহমুদ কনিক জয়ী হন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক পদে ইলিয়াস আহমেদ, এবং কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ, শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাসেম ও শাহিদুল আলম খসরু। নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

Link copied!