ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আরডিজেএ’র প্রয়াত সদস্য সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৬, ২০২২, ০৯:২২ পিএম

আরডিজেএ’র প্রয়াত সদস্য সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) প্রয়াত সদস্য সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির প্রয়াত ছয়জন সদস্যের ১০জন সন্তান এই শিক্ষাভাতা পেয়েছেন।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব বলেন, সমিতির সদস্য সন্তানদের বৃত্তিপ্রধান অনুষ্ঠান একটি যুগান্তকারী কার্যক্রম। ২০২১ সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। আমরা এর ধারাবাহিকতায় ২০২২ সালেও তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে বৃত্তি চালিয়ে যাচ্ছি। এই বৃত্তি প্রদানের মাধ্যমে কিছুটা হলো তাদের লেখাপড়ায় সহায়তা হবে। সদস্য সন্তানদের এই সহায়তার পাশাপাশি আরডিজেএ প্রয়াত সদস্য সন্তানদের সহ সংগঠনের নানা কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি করবে।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, আমরা প্রয়াত সদস্য সন্তানদের কল্যাণে এবং তাদের লেখাপড়ার মান উন্নয়নে সমিতির পক্ষ থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে সহযোগিতা করে যাচ্ছি। অতীতের কমিটি আমাদের এই কর্মকাণ্ড চালু করেছেন। তার ধারাবাহিকতায় আমরা বৃত্তি প্রদান অনুষ্ঠান অব্যাহত রেখেছি। আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সংগঠনের সদস্য এ কে শামসুজ্জোহা, আশিকুজ্জামান।

এবি

Link copied!