ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবদুস সাত্তারসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৮, ২০২৩, ০৫:২৭ পিএম

আবদুস সাত্তারসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সাবেক বিএনপি নেতা আবদুস সাত্তার ভূইয়াসহ আট প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৫ প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী, মঈন উদ্দিন মঈন, শাহজাহান আলম সাজু ও আবু আসিফ আহমেদ।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম।

বাতিল হওয়া পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর, এক শতাংশ ভোটারের স্বাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম। তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এরপর আগামী ১৬ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদের এই আসটি বিএনপির ছিল। দলটি আসন থেকে পদত্যাগ করেছে। তাদের সংসদ সদস্য ছিলেন আবদুস সাত্তার ভূইয়া। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন। এরপর বিএনপি তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে।

পরে আসনটি শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফশিল দেয় নির্বাচন কমিশন। 

টিএইচ

Link copied!