ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:৫৩ পিএম

ফেনীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার

ফেনীর সোনাগাজীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চর খন্দকার গ্রাম থেকে বন বিভাগ ও প্রাণিবিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম শকুনটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের চর খন্দকার গ্রামে নদীর পাশে আহত অবস্থায় শকুনটিকে দেখতে পেয়ে উপজেলা বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে ফেনীর সামাজিক বন বিভাগ ও ফেনীর প্রাণিবিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম এসে শকুনটিকে উদ্ধার করে।

বন বিভাগের কর্মকর্তাদের জানান, ২০ কেজির বেশি ওজনের বিশাল আকৃতির হিমালয়ান শকুনটি ঠান্ডার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উষ্ণ আবহাওয়ার সন্ধানে বাংলাদেশে ছুটে এসেছে। এটি ডানা মেলে প্রায় সাড়ে ৫ ফুট। উচ্চতা আড়াই ফুটের ওপরে।

সোনাগাজী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শকুনটি উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সুস্থ হলে শকুনটি অবমুক্ত করা হবে।

ফেনীর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাকসুদ আলম জানান, উদ্ধার হওয়া বিরল প্রজাতির হিমালয়ান শকুনটি সুস্থ হলে ঢাকার বন বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ঢাকায় পাঠানো হবে কিংবা ফেনীতে অবমুক্ত করা হবে।

কেএস 

Link copied!