ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল ব্যুরো 

বরিশাল ব্যুরো 

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৩:০৪ পিএম

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু আয়ানের পিতা সালাউদ্দিন সেনা কল্যাণ সংস্থায় চাকরি করেন। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আয়ানের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকেন। সেই সুবাদে আয়ানের বাবাও একই কোয়ার্টারে থাকতেন। সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাকে না পেয়ে খোঁজ করলে কোয়ার্টারের পুকুরে পাওয়া যায়। 

তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো কোয়ার্টারে শোকের ছায়া নেমে আসে। 

এদিকে শিশু আয়ানের মৃত্যু সংবাদ পেয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরএস

Link copied!