ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইগাতিতে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধি

ঝিনাইগাতি (শেরপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০২:৪৭ পিএম

ঝিনাইগাতিতে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতিতে থানা পুলিশের অভিযানে বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনায় লিপ্ত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামের কুড়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মো. আনুয়ার হোসেন সিক্কু(৩৫), ডাকাবর গ্রামের শহিদুল হকের ছেলে আয়নাল হক (২৮), প্রতাব নগরের আজহার আলীর ছেলে মুরাদ (২৬)। নয়াগাঁও গ্রামরে মৃত বিল্লাল হোসেনের ছেলে সেলিম ক্যানভাসার (৪১) সকলের ঝিনাইগাতি উপজেলার শেরপুর জেলার বাসিন্দা।

জানা যায়, গত মাসের ২৬ জানুয়ারি জামালপুর জেলার শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে ১০ জন শিক্ষার্থি ঝিনাইগাতি উপজেলার গজনি অবকাশের আঠারো ঝুরা এলাকায় বেড়াতে আসে। পরে এই ১০ জন কলেজ ছাত্র ছিনতায়ের কবলে পড়ে এবং তাদের কাছে থাকা ৮টি মোবাইল সহ ২১ হাজার ২শ টাকা ছিনতাই করে। ভুক্তভোগিরা ঝিনাইগাতি থানায় একটি মামলা দায়ের করে।

মামলার দায়িত্ব প্রাপ্ত (এস.আই) আমিনুল ইসলাম তদন্ত সাপেক্ষে জামালপুর জেলার মাদার গঞ্জ থানার শুখ-নগরী গ্রাম থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করে।

সেই সূত্র ধরে গাজীপুর শালনা থেকে আনুয়ার হোসেন সিক্কুকে আটক করে পুলিশ। আনুয়ার হোসেন সিক্কুর দেওয়া তথ্য মতে শালনা এলাকা থেকে পরে হাতের আঙ্গুল কাটা সেলিম এবং আইনালকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য মতে ঝিনাইগাতি থানাধিন পানবর এলাকা থেকে মুরদ(২৬) কে গ্রেপ্তার করা হয়। আসামি আনুয়ার হোসেন সিক্কু আইনাল ও সেলিম বিজ্ঞ আদালতে সিকারক্তি মূলক জবান বন্দি দেয়। 
৪ জন আসামী বর্তমানে জেল হাজতে আছে।  আরো মোবাইল উদ্ধার এর জন্য মুরাদের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইয়া সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য অবকাশ পর্যটন কেন্দ্রে ছিনতাইকারী ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিল, বর্তমান পুলিশের অভিযানে ছিনতায়ের ঘটনা কমেছে।

 

Link copied!