ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬, তদন্ত কমিটি গঠন

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৪, ২০২৩, ০৯:২৭ পিএম

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ মার্চ) বিকালে এ বিস্ফোরণে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা তদন্তে শনিবার সন্ধ্যায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ওই কমিটিকে।

দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বিস্ফোরণ। এতে আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে । বিস্ফোরণস্থল থেকে উড়ে যাওয়া একটি লোহার টুকরার আঘাতে একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধার শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সেনাবাহিনীর সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে উপজেলা প্রশাসন।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন জানান, বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তুপের মধ্য থেকে এখনো হতাহতদের উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের জানান, এলাকায় সীমা গ্রুপের ৫টি প্রতিষ্ঠান থাকলেও শুধু অক্সিজেন সিলিন্ডার রিফিল কারখানাটি চালু ছিল।

তিনি আরও বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাও থাকবেন।

আহতদের চিকিৎসার সব খরচ ও ওষুধ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, এখনো দুর্ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে আসা হচ্ছে। আহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে আহত ৯ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নুরুল আলম আশেক। এ নয়জন হলেন, মো. নূর হোসেন, মো. আরাফাত, মোতালেব, ফেনসি, মো. জসিম উদ্দিন, নারায়ণ, মো. ফোরকান, শাহরিয়ার ও জাহিদ হাসান।

বিস্ফোরণের ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এআরএস

Link copied!