মার্চ ১০, ২০২৩, ০৮:০৫ পিএম
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে ‘Climate Change and Renewable Energy` বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হলরুমে আইন বিভাগ ও #ActionAid বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাস্ট আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. নাজমুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এডাস্ট আইন বিভাগের চেয়ারম্যান জনাব এ এম মো. সাঈদ।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রভাব পুরো বিশ্বের জন্য একটা চ্যালেঞ্জ। বৈশ্বায়নের যুগে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে নবায়নযোগ্য জ্বালানির উপর নজর দেয়ার পাশাপাশি এই জ্বালানি শক্তির বাস্তবিক প্রয়োগে নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন প্রধান অতিথি এডভোকেট লিয়াকত সিকদার। পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।
একশনএইচ এর প্রোজেক্ট ম্যানেজার জনাব শামশের আলী বলেন, সরকারও পরিবেশবান্ধব জ্বালানির উৎপাদন ও ব্যবহারে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহারে শিক্ষার্থীসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, এডভাইজর, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এবি
