ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণ করায় পর্যটকদের জরিমানা

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৩, ০৯:৫২ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণ করায় পর্যটকদের জরিমানা

নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হলেও তা অমান্য করে বান্দরবানের থানচিতে ভ্রমণ করায় পাঁচ পর্যটকসহ পর্যটক পর্যটক গাইড বুদ্ধি চন্দ্র ত্রিপুরাকে ভ্রাম্যমান আদালত দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় এক গাইডসহ পাঁচ পর্যটকের দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর।

পর্যটকরা হলেন- কুমিল্লা জেলা বাসিন্দা হৃদয় কুমার রায় (২২), দীনবন্ধু কর্মকার (২৪), সাজ্জাদ হোসেন (২৫), সৌমেন মজুমদার (২৪) ও অপূর্ব দেবনাথ (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা থেকে আসা পাঁচ পর্যটকদের নিয়ে গত ১৫ মার্চ পর্যটন কেন্দ্র জিন্না পাড়ায় আমিয়াখুম, ঙাফাখুম, সাতভাইখুমসহ কয়েকটি পর্যটন কেন্দ্র স্থানে ভ্রমণে যান থানচি উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত পর্যটক গাইড বুদ্ধি চন্দ্র ত্রিপুরা।

আরও জানা গেছে, এই পাঁচ পর্যটকদের গন্তব্য স্থানে ভ্রমনে ছয় দিনের পর আজ উপজেলা সদরে পৌঁছালে খবর পেয়ে থানচি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. ইমাম আলী বিজিবি চেক পোস্ট থেকে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হাজির করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুহা. আবুল মনসুর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সত্যতা স্বীকার করায় গাইড কে এক হাজার ও পাঁচ পর্যটককে এক হাজার টাকা জরিমানা করার হয়। পরে পর্যটকদের থানচি উপজেলা থেকে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এই বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুহা. আবুল মনসুর জানান, ভ্রমনে নিষেধাজ্ঞা অমান্য করায় একজন গাইডসহ পাঁচ পর্যটকদের জরিমানা করা হয়েছে। দ্রুত থানচি উপজেলা থেকে চলে যাওয়ার নিদের্শনা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যৌথ অভিযানে স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে গত ১৪ মার্চ রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত এক পত্রে থানচি, রুমা ও রোয়াংছড়ি তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এআরএস

Link copied!