ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাউনিয়ায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৩, ০১:২৫ পিএম

কাউনিয়ায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ (এনএটিপি-২) এর সি আইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী অডিটোরিয়াম হলরুমে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ৬টি ইউনিয়ের নিয়ে সিআইজি কমিটির সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কাউনিয়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোর কল্লোল সরকারের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশিক্ষণ  অফিসার  এনামুল  কবির, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীত দাস(অতিরিক্ত দায়িত্ব) সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও  প্রকাশক  সারওয়ার আলম মুকুল, শহীদবাগ সিআইজি  কমিটির সভাপতি  আব্দুস  ছামাদ, শহীদবাগ ইউনিয়ন সি আইজি কমিটির সম্পাদক তাজরুল ইসলাম, কূর্শা  ইউনিয়ন সিআইজি কমিটির সভাপতি হেলেনা বেগম, টেপামধুপুর ইউনিয়ন সিআইজি কমিটির সভাপতি মামুন সরকার, বালাপাড়া ইউনিয়ন সিআইজি কমিটির সভাপতি সুভাশিনি সরকার প্রমুখ।

এ সময় সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!