ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাতিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

জুন ১০, ২০২৩, ০৩:৫৫ পিএম

হাতিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিয়া থানার পুলিশ।
নিহত জোস্না বেগম (৩২) উপজেলা চরকিং  ইউনিয়নের মোঃ মিরাজ উদ্দিনের স্ত্রী।

আজ (১০শে জুন )রোজ শনিবার ভোর ৭টার সময় এলাকার লোকজনের খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ  উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে থানা সূত্রে জানা যায়, চরকিং ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ, হাতিয়া থানার ডিউটিরত অফিসার কে নিজ মোবাইল (০১৭২৫৪৬৮৯৮২) থেকে বিষয়টি খবর জানালে, পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন, এসময় ডিউটিতে থাকা এসআই(নিরস্ত্র) মোঃ মনির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হইয়া ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

উল্লেখ্য যে, নিহত জোস্না বেগম(৪০)চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্যম শুল্যাকিয়া গ্ৰামের বাসিন্দা মোঃ মিরাজ উদ্দিনের স্ত্রী।

হাতিয়া থানা ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা ধারণা করা হয়, তবে  লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

আরএস

Link copied!