ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুন ১৪, ২০২৩, ০৫:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

কারিগরি জ্ঞান ভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেছেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। প্রতিটি শিল্প বিপ্লবে জনগণের জীবন মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সালের মধ্যে নিরাপদ ব-দ্বীপ পরিকল্পনা করেছেন। তারই একটি এসডিজি এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য রয়েছে। আমাদের স্মার্ট হতে হলে সকলকে যোগ্য হতে হবে, যে যার অবস্থান থেকে দক্ষতা অর্জন করতে হবে। এর মাধ্যমে এদেশকে গড়ে তুলতে হবে। 

জেলা প্রশাসক বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের তিনটি মেগা ট্রেন্ডস আছে তা হলো ফিজিক্যাল, ডিজিটাল ও বায়োলজিক্যাল। প্রতিটি ট্রেন্ডসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্তর্ভূক্ত করতে হবে। দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ছাতার নিচে থেকে সকলের সকল দক্ষতাকে এক সাথে করে একটি উন্নত সমৃদ্ধ জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।

বুধবার (১৪ জুন) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্যাপন উপলক্ষে ৪দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বেধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সকাল সাড়ে ১০টায় বারঘরিয়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বারঘরিয়া গোল চত্বর প্রদক্ষিণ করে। 

আয়োজক শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ কাগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) আফিয়া রহমান,  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্যাপন র‌্যালি কমিটির আহŸায়ক ও চিফ ইন্সট্রাক্টর  টেক/আরএসি) মো. আব্দুল মালেকসহ চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, স্বল্প মেয়াদি কোর্সের প্রতিষ্ঠান প্রধানসহ জেলার বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা পরিচালকগণ উপস্থিত ছিলেন। র‌্যালিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

বৃহস্পতিবার (১৫ জুন) কারিগরি মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আগামী শনিবার প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হবে এবং আগামী রবিবার বেলা ১১টায় সমাপনী দিনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সব শেষে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে  জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 

আরএস
 

Link copied!