ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনী পৌর শহরে মহিলা বাস সার্ভিস উদ্বোধন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ৩০, ২০২৩, ০৩:৫৬ পিএম

ফেনী পৌর শহরে মহিলা বাস সার্ভিস উদ্বোধন

ফেনী শহরে মহিলা বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ জুলাই) ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও কাউন্সিলরবৃন্দ।

এসময় মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী একটি অগ্রসরমান জেলা। এ জেলায় লক্ষাধিক মানুষ প্রবাসে থাকে। তাদের স্ত্রী এবং কন্যাদের নিয়মিত শহরে এসে বাজার সদাই করতে হয়। পাবলিক পরিবহনে তারা নিয়মিত শহরের বিভিন্ন স্কুল কলেজে যাতায়াত করেন। শহরে চলমান গ্রীণ টাউন সার্ভিসে সব সময় যাত্রীদের গাদাগাদির কারণে নারী যাত্রীরা বিব্রত হয়ে থাকতেন।

তাই নারীদের স্বাচ্ছন্দের জন্য প্রাথমিক ভাবে ৩টি বাস দিয়ে ফেনী পৌর সভায় বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি। প্রয়োজন ও চাহিদা মোতাবেক পরবর্তীতে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে।

এইচআর

Link copied!