জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৩, ০৮:১১ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নামাদপুর গ্রামে সফেনা বেগম (২১) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে। নিহত মহিলা ৮ মাসের গর্ভবতী ছিলেন ও এক শিশু সন্তানের জননী।
তিনি উপজেলার ১নং কলকলি ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী সফেনা বেগম আট মাসের গর্ভবতী ও ১৮ মাস বয়সের এক কন্যা সন্তান রেখে স্বামীর বাড়িতে নিজ বসত ঘরের একটি কক্ষে তীরের সাথে নীল রংয়ের ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কলকলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরএস