ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় বিদ্যুৎ অফিসের খাদ্য সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৩, ০৪:৫৬ পিএম

মাটিরাঙ্গায় বিদ্যুৎ অফিসের খাদ্য সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ

খাগড়াছড়িতে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিদ্যুৎ সরবরাহ অফিসের আয়োজনে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা বিদ্যুৎ সরবরাহ অফিসের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিদ্যুৎ সরবরাহ সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো.কামাল উদ্দিন আহমেদ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫কেজি, আলু ২কেজি, তেল ১লিটার, ডাল ১কেজি, লবন ১কেজি। এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নালসহ মাটিরাঙ্গা আবাসিক বিদ্যুৎ সরবরাহ অফিসের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রাঙ্গামাটি বিদ্যুৎ সরবরাহ সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো.কামাল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এইচআর

Link copied!