পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৩, ০৬:৫৩ পিএম
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক শফিউল আলমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৭ আগস্ট) আছরের নামাজ শেষে উপজেলার মগনামা ইউনিয়নের তাঁর গ্রাম মুহুরীপাড়া একটি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
শফিউল আলম মুহুরীপাড়া এলাকার ওসমান গণির ছেলে। তিনি জাতীয় দৈনিক আমার সংবাদ ও বাংলাদেশ টুডে পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ তাঁর জানায় অংশ গ্রহন করেন। পরে তাকে মুহুরীপাড়া সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানা যায়, শফিউল আলম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে রোববার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল( ৪৬) বছর।
এআরএস