ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিয়াকৈরে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দু’জন নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৬:৫৩ পিএম

কালিয়াকৈরে সেফটি ট্যাংক পরিষ্কার  করতে গিয়ে দু’জন নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব পাড়া আয়নাল মিয়ার সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সফিপুর পূর্বপাড়া সামসুল হকের র্নিমানাধীন বহুতল ভবনের সেফটি ট্যাংকি পরিষ্কার ও সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই র্নিমান শ্রমিক নিহত হয়।

এ ঘটনায় এলাকাবাসী র্নিমান শ্রমিক মহসিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করেন।পরিবার সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকেরা সফিপুর পূর্বপাড়া ভাড়া থেকে রাজমিস্ত্রি কাজ করতেন।

নিহত ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার  বদরগঞ্জ উপজেলার মোস্তাকপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে শাহিন আলম(২৭) ও একই জেলার রাজার হাট উপজেলার নাজিম খান গ্রামের মাহবুব রহমান(৩২)।

এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস র্কমর্কতা  ইসতিয়াক কবির রায়হান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে দুইজনের মৃতদেহ  উদ্ধার করা হয়। অপর একজন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । র্নিমানাধীন ভবনের সেফটি ট্যাংকির সেন্টারিং এর মালামাল খুলতে গিয়ে তাদেও শ্বাশ কষ্ট হয়, বিষাক্ত গ্যাসে দুজন ঘটনাস্থলে নিহত হয়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ সনাক্ত করা হয়েছে, নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএস

 

Link copied!