ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এককভাবে নির্বাচন করবে ইসলামী ফ্রন্ট

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৬:৫৪ পিএম

এককভাবে নির্বাচন করবে ইসলামী ফ্রন্ট

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পৌর এলাকা একটি কমিউনিটি সেন্টারে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ইসলামী ফ্রন্টের সহ আইন সচিব এডভোকেট সৈয়দ মোহাম্মদ মোক্তার আহমদকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। প্রধান বক্তা ছিলেন, সংগঠনটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম। 

বিশেষ বক্তা ছিলেন, সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুদ্দিন আহমদ, যুবসেনার উপজেলা সভাপতি মামুনুর রশিদ জাবেদ, পৌরসভার সভাপতি ছগির আহমদ, ছাত্রসেনা হাটহাজারীর উত্তরের সভাপতি ওমর ফারুক, দক্ষিণের সভাপতি মিনহাজ উদ্দিন, পৌরসভার সভাপতি হাফেজ সৌলাইমান সহ আরো অনেকেই। চট্টগ্রাম উত্তরজেলার সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন আল-কাদেরীসহ দলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ উপলক্ষে সভা শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তার আহমদের বাড়িতে গিয়ে শেষ হয়।

আরএস
 

 

Link copied!