ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরুড়ায় ৫৪ পরিবারের পাশে দাঁড়ালেন শফিউদ্দিন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৭:৪৪ পিএম

বরুড়ায় ৫৪ পরিবারের পাশে দাঁড়ালেন শফিউদ্দিন

কুমিল্লা -৮ (বরুড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) এর অর্থায়নে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯ জন কর্মহীন অসহায় পুরুষ কে  ১ টি করে অটো রিকশা, ৯ জন অসহায় নারী কে ১ টি করে সেলাই মেশিন,  ৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ৯ জন সন্তান সম্ভবা দুস্থ নারী কে মাতৃত্বকালীন ভাতা, ১৮ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ৯ টি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

শুক্রবার বিকেলে চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিতড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান করা হয় ।

অনুষ্ঠানে বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সদস্য ও  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনিরুজ্জামান (জামাল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম. শফিউদ্দিন  (শামীম) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন। তিনি যে সোনার বাংলা গড়ার  স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে দিয়েছেন। তাঁর শাসনামলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন সারাবিশ্বের বিস্ময়।

ইতিমধ্যে উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি(দ:), খোশবাস (উ:), শাকপুর, খোশবাস (দ:), আদ্রা এবং ঝলম ইউনিয়নে অনুদান বিতরণ, সম্মাননা প্রদান ও দলীয় নেতা কর্মীদের সংগঠিত করার কাজ সম্পন্ন হয়েছে, পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যাপক ড: মো: দেলোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, কুমিল্লা জেলা শ্রমিক লীগ(বিএডিসি) সভাপতি মফিজুল ইসলাম খন্দকার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু,  বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম ইকবাল।

আরএস
 

Link copied!