ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে জঙ্গল থেকে গাছকাটা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৩, ০১:৫৯ পিএম

কাপ্তাইয়ে জঙ্গল থেকে গাছকাটা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের  কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে  ফুলবাগান নামক স্থানে জঙ্গলের মধ্যে গাছের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ অক্টোবর)  সকাল ১০ টায় লাশটি পাওয়া যায়।

৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি মো. জাফর (৪৫) এর। তাঁর পিতার নাম সিদ্দিক। তাঁর বাড়ি ভোলা জেলায় হলেও তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকায় নিউ মার্কেট বাজারে একা বসবাস করতেন। তিনি গাছকাটার কাজ করতেন। তার সঙ্গে কাজ করা সঙ্গী এবং আত্মীয় স্বজনরা জানান, গত ১৬ থেকে ১৭ দিন ধরে তার কোন খবর পাওয়া যাচ্ছিল না। তাই আমি তার সঙ্গে কাজ করা কবির নামে একজনের সঙ্গে যোগাযোগ করি। কবির জানায় গত তিন মাস ধরে গাছকাটে না, তবে আমি জানতে পারি, কবির গত ২০ দিন আগেও গাছ কেটেছে। জাফর সর্বশেষ কবে গাছ কেটেছে কবিরের কাছ থেকে সেই তথ্য নিয়ে গ্রাম পুলিশ এবং এলাকাবাসীকে নিয়ে আমি ফুলবাগান এলাকায় যায়। সেখানে গিয়ে দেখতে পাই, গাছের নিচে একটি লাশ চাপা পড়ে আছে এবং লাশটি হতে মাথা বিচ্ছিন্ন। পরে, আমি পিডিবি কর্তৃপক্ষ এবং পুলিশকে বিষয়টি অবহিত করি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে জানান তিনি।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, লাশ পাওয়ার খবর পাওয়ার পর আমরা বেলা ১২ টার দিকে পুলিশ ফোর্সসহ ওই এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করি।

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আমরা লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাবো। তবে ময়নাতদন্ত শেষ না হলে, এই বিষয়ে বিস্তারিত বলা যাবে না।

এআরএস

Link copied!