ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দীঘিনালায় জাতীয় যুব দিবস পালিত

দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৩, ০৪:১৩ পিএম

দীঘিনালায় জাতীয় যুব দিবস পালিত

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু,  দীঘিনালা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি পুলিশ উপপরিদর্শক নূরউদ্দিন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাংবাদিক মো. সোহেল রানা প্রমুখ।

আলোচনা সভায় ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে  হতে হবে। নিজের  কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে।  স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে। ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে। আলোচনা সভা শেষে ৮জন যুবক যুবতীর মাঝে  আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৬ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক ও দুই ধাপে ৬০ জন যুবক যুবতীর  মোমবাতি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ গ্রহনকরী মাঝে  সনদপত্র বিতরণ করা হয়।

এআরএস

Link copied!