ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় ভারতীয় গাড়ীর যন্ত্রাংশসহ গ্রেপ্তার ২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৩, ১২:৪৪ পিএম

মাটিরাঙ্গায় ভারতীয় গাড়ীর যন্ত্রাংশসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এসময়  রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি জব্দ করা হয়।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশসহ উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকার বিল্লাল হোসেন (২১) ও একই এলাকার মো. শাহ আলম (২৩) কে গ্রপ্তার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ জব্দ করা হয়। গাড়ির বিভিন্ন পার্টসের মূল্য  ৫ লাখ ৭৫ হাজার ৫শ টাকা। এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এআরএস

Link copied!