ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গঙ্গা-পদ্মা উৎসবে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী চিংলামং চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৪, ১১:০০ এএম

গঙ্গা-পদ্মা উৎসবে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী চিংলামং চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে সেন্টার স্টেজ বারাসাত আয়োজিত গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক উৎসবে আমন্ত্রিত হয়ে ভারত যাচ্ছেন আবৃত্তিশিল্পী, কবি ও গবেষক চিংলামং চৌধুরী । মঙ্গলবার (১৬ জানুয়ারি ) সকালে তিনি কলকাতার উদ্দেশে দেশ ত্যাগ করেন। আগামী ২৩ জুলাই বারাসাতের বিদ্যাসাগর অডি টোরিয়ামে দুই বাংলার আবৃত্তি, সংগীত ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কথামালায় অংশগ্রহণ ও একক আবৃত্তি পরিবেশন করবেন তিনি।

এছাড়া তিনি ২১জানুয়ারি কলকাতা বইমেলা মঞ্চেও আবৃত্তি পরিবেশন করবেন। ‘আমরা ভাষায় এক, ভালোবাসায়এক, মানবতায় এক’ শিরোনামে গঙ্গা-পদ্মা উৎসবের আয়োজন ও ভাবনায় রয়েছেন সেন্টার স্টেজবারাসাতের পরিচালক ও নজরুল রিসার্চ অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি আবৃত্তিশিল্পী সাদেকুল করিম।  চিংলামং চৌধুরী ছাড়াও এই উৎসবে আমন্ত্রিত হয়ে এপার বাংলা থেকে অংশ নিচ্ছেন চট্টগ্রামের আবৃত্তিশিল্পী ও সংগঠক ফারুক তাহের, ঢাকার আবৃত্তিশিল্পী ও সংগঠক মাসুম আজিজুল বাসার, ঢাকার আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা, সংগীতশিল্পী ছায়া কর্মকার প্রমুখ।

চিংলামংচৌধুরী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ‘জনসংযোগ কর্মকর্তা’ পদে কর্মরত আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় উপমহাদেশের প্রথম ও দীঘায়ু আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এ তিনি যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ, খাগড়াছড়ির পার্বত্য জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এআরএস

Link copied!