ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় গ্রন্থাগার দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৪:১২ পিএম

জাতীয় গ্রন্থাগার দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সুনীল ময় চাকমা, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল।

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ইএইচ

Link copied!